বরিশালে ৫ দফা দাবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মানববন্ধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ৫ দফা দাবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মানববন্ধন


খোকন হাওলাদার, বরিশাল :সেশন জট নিরসন ও দ্রুত পরীক্ষা গ্রহণসহ ৫ দফা দাবিতে বরিশলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় নগরীর সিএন্ডবি রোড শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসিব ধ্রুব আহমেদ শাহ মাসুদ ও ওবায়দুল কবির, ৭ম ব্যাচের নেছার রাজন ও তৃনা দেবনাথসহ অন্যান্যরা।বক্তারা বলেন, সেশন জট নিরসন ও দ্রুত পরীক্ষা গ্রহণ, সেমিস্টার ফলাফল প্রকাশের পর নম্বর ফর্দ প্রদান, প্রতি বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা ও রিকেট পরীক্ষার ফি সহনীয় মাত্রায় নির্ধারন ও স্বতন্ত্র বোর্ড গঠনসহ ৫ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Top