বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বেতাগীতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বেতাগীতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত


মোঃ সজল হাওলাদার বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃবরগুনার বেতাগীতে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমিরুল ইসলাম পিন্টু’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবির।প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের এমপি আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, যুগ্ম-সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, রইসুল ইসলাম রিপন,

সভায় মুক্তিযোদ্ধা, বরগুনা জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য দেয়।শেষে বেতাগী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিয়াউল হকের পরিচালনায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল হালিম, অধ্যক্ষ মোশাররফ হোসেন, মতিউর রহমান সিকদার, আলতাফ হোসেন সিকদার ও আলতাফ হোসেন হাওলাদারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Top