শার্শা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠিত


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে যশোরের শার্শা উপজেলার ১০ নং সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কবীর উদ্দীন তোতার দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ই জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এই দায়িত্বভার গ্রহণের আয়োজন করা হয়। ১০ নং সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কবীর উদ্দীন তোতার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫, যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Top