ববি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ববি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১


খোকন হাওলাদার, বরিশাল:বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার স্বামীকে মারধরের ঘটনায় অভিযুক্ত জাহিদ হোসেন জয়কে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১২ জানুয়ারি) রাত ১০টায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আসাদুজ্জামান।তিনি বলেন, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দবাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার স্বামীকে মারধরের ঘটনার মামলায় জয়কে গ্রেফতার করা হয়েছে। জয় এ মামলার প্রধান আসামি।বরিশাল বিশ্ববদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এলাকায় ন্যাক্কারজনক ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রধান অভিযুক্ত গ্রেফতার হয়েছে। এতে আমরা খুশি। ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববদ্যালয় সংলগ্ন আনন্দবাজারে এক ছাত্রী ও তার স্বামীকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় জাহিদ হোসেন জয় ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল আলম লিটনসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। পরে বিশ্ববদ্যালয় শিক্ষার্থীরা জয় ও লিটনের বাড়ি-ঘর ভাঙচুর এবং লিটনের বৃদ্ধ বাবা-মাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।ভাঙচুর করা হয় শেখ রাসেল পাঠাগারও। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগ ওঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে। ভাঙচুরের পর শিক্ষার্থীরা ঢাকা-পটুয়াখালী মহাসড়ক বন্ধ করে দেয়। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে একঘণ্টা পর সড়ক অবরোধ থেকে সরে যায় শিক্ষার্থীরা এবং জয় ও লিটনকে গ্রেফতারের জন্য আলটিমেটাম দেওয়া হয়। রাতেই ৬ জনকে আসামি করে মামলা করে করেন ওই ছাত্রীর স্বামী।

Top