ববির শিক্ষার্থীকে মারধর প্রতিবাদের স্থানীয়দের বাড়িঘরে হামলা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ববির শিক্ষার্থীকে মারধর প্রতিবাদের স্থানীয়দের বাড়িঘরে হামলা


খোকন হাওলাদার, বরিশাল:বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নারী শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের বাড়ি ঘরে হামলা চালিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।স্থানীয়রা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার বন্ধুকে সাথে বাকবিতান্ডা চলছিলো। এমন অবস্থায় এলাকার লোকজন এসে শিক্ষার্থীর বন্ধুকে মারধর করলে ক্ষেপে উঠে শিক্ষার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের বাড়ি ঘরে হালমা চালায় শিক্ষার্থীরা।

হামলা চালিয়ে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করে তারা। ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসেন বিএমপি পুলিশের উর্ধতন কর্মকর্তারা। সর্বশেষ রাতে পৌনে ১১ টার দিকে পরিস্থিত নিয়ন্ত্রনে নেন বন্দর থানা পুলিশ।বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিত শান্ত রয়েছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।

Top