বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


খোকন হাওলাদার, বরিশাল :বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বরিশালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সোমবার (১০ জানুয়ারি) সকাল ৯ টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তারা।

প্রথমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ জেলা নেতৃবৃন্দ এবং এর পরপরই মহানগর সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন সহ কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।অপরদিকে, সকাল ১১ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার ম্যুরালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ অন্যান্যরা। এদিকে দিবসটি পালন উপলক্ষে বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

Top