শার্শায় আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় আইন শৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ ভবনের প্রশাসনিক সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান।

এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোজাফ্ফার হোসেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বদরুল আলম খান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান, উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, নাভারন হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, বাহাদুরপুর ইউনিয়নের মফিজুর রহমান, শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন তোতা, পুটখালী ইউনিয়নে আব্দুল গফ্ফার সরদার, নিজামপুর ইউনিয়নের সেলিম রেজা বিপুল, বাগআঁচড়া ইউনিয়নের আব্দুল খালেক, কায়বা ইউনিয়নের আলতাব হোসেন, লক্ষনপুর ইউনিয়নের আনোয়ারা খাতুন, ডিহি ইউনিয়নের আসাদুজ্জামান মুকুল, উলাশি ইউনিয়নের রফিকুল ইসলাম, গোগা ইউনিয়নে তবিবার রহমান সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Top