মিলন মাঝিকে নগদ ৫০০০ টাকা এবং সম্মাননা পদক দিল বরিশাল নাগরিক সংসদ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মিলন মাঝিকে নগদ ৫০০০ টাকা এবং সম্মাননা পদক দিল বরিশাল নাগরিক সংসদ


সংবাদ বিজ্ঞপ্তি: ঝালকাঠিতে অভিযান লঞ্চে অগ্নিকান্ডের সময় তিনশতাধিক নাগরিকদের নদী থেকে উদ্ধার ও জীবন বাঁচাতে সহযোগিতা করায় মিলন মাঝিকে পুরষ্কার হিসেবে নগদ ৫০০০ টাকা এবং সম্মাননা পদক প্রদান করেছে নাগরিকদের সংগঠন -বরিশাল নাগরিক সংসদ। রবিবার বরিশাল সদর উপজেলার নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি রাজিব উদ্দিন হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অপূর্ব কুমার ভক্ত, ঝালকাঠি জেলা বরিশাল নাগরিক সংসদের সভাপতি কে এম সাঈদ হাসান, সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শামিম হোসেন, উপদপ্তর সম্পাদক সাদেকুর রহমান এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সেকান্দার আলী মোল্লা।

Top