বেনাপোলে ভারতীয় ফেনসিডিলসহ আটক ৩ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ভারতীয় ফেনসিডিলসহ আটক ৩


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৪৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।রোববার ( ৯ জানুয়ারি) রাতে সাদিপুর খেয়াঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটক মাদক ব্যবসায়ীরা হলেন, মো. শাহ আলম এর ছেলে ইমরান (১৯), মৃত মঞ্জুরুল ইসলাম এর ছেলে আক্তারুল ইসলাম (২৭) ও মৃত আহম্মেদ খাঁর ছেলে শাহ আলম (৪০)।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তের খেয়াঘাট নামক স্থান থেকে ৪৪৭ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Top