বেতাগীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাইন্স ক্লাবের উদ্যোগে সংবিধান - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেতাগীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাইন্স ক্লাবের উদ্যোগে সংবিধান


সজল মাহমুদ,বেতাগী:বরগুনার বেতাগী সাইন্স ক্লাব এর উদ্যোগে ২০২১ইং সানের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বেতাগী সাইন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মুশফিকুর রহমান রিজনের সভাপতিত্বে হোসাইন সিপাহী এর সঞ্চালনায় বেতাগী সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আজ(০৭-০১-২০২২ইং) রোজঃ শুক্রবার একাধিক শিক্ষার্থীদেরসংবর্ধনা দেয়া হয়েছে।অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ক্লাবের সদস্য মো আমীর হোসেন,গীতা থেকে পাঠ করেন দিবাকর দে সৈকত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ, সদস্য নাহিদ মাহমুদ হোসাইন লিটু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব এক অংশের সভাপতি কালের কন্ঠের বেতাগী উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী,বেতাগী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক দৈনিক গনকন্ঠর উপজেলা প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন, বেতাগী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রব খান লিটন,রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও সৃষ্টি সেন্ট্রাল একাডেমির পরিচালক ফোরকান ইসলাম ইমরাত প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবে এক অংশের সহ- সভাপতি কামাল হোসেন খান, বেতাগী পৌরসভার চার নং ওয়ার্ডের কমিশনার রমেন চন্দ্র দেবনাথ, বিশিষ্ট সাংবাদিক মো সজিব প্রমুখ।

Top