বরিশালে হাসপাতাল থেকে হাতকড়াসহ পালানো আসামী সাতদিন পর গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে হাসপাতাল থেকে হাতকড়াসহ পালানো আসামী সাতদিন পর গ্রেফতার


খোকন হাওলাদার, বরিশাল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামী মাসুদ খানকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ই জানুযারি) সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর আমতলার মোড় এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামীকে গ্রেফতার করেন এস আই মাহমুদুল মুনিম।

বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ইন্সপেপ্টর তদন্ত লোকমান হোসেন। তিনি আরো জানান, গোপন সংবাদ এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আসামীকে গ্রেফতার করা হয়।নগরীর একটি চুরির ঘটনায় গণধোলাইয়ের শিকার আহত মাসুদ খানকে (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে ভর্তি করে কোতয়ালী মডেল থানা পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় মো. মাসুদ খান হাতকড়াসহ পালিয়ে যায়। এঘটনায় এস আই নিজাম মাহমুদ ফকির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম জানান, গ্রেফতারকৃত আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Top