বরিশালে পুলিশের উপর হামলা আটক-২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে পুলিশের উপর হামলা আটক-২


খোকন হাওলাদার, বরিশাল :বরিশাল নগরীতে মাদক উদ্ধার অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় দুই ডিবি পুলিশ সদস্য আহত হয়েছেন।
বরিশাল নগরের রুপাতলি মান্নান খান সড়কে (৫ জানুয়ারী) বুধবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রুপাতলি মান্নান খান সড়কে ইয়াবার বেচাকেনা চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালান গোয়েন্দা পুলিশের একটি টিম।এসময় সাব ইন্সপেক্টর খায়রুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৩ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করলে মাদক ব্যবসায়ীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।

এতে কনেস্টবল হানিফ ও আনোয়ার গুরুতর আহত হয়েছেন। আহতরা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছে।খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একাধিক টিম গিয়ে হামলাকারীদের কয়েকজনকে আটক করেছেন ।এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখার এডিসি মোঃ ফারুক হোসেন বলেন, মাদকের বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা আমাদের সদস্যদের উপর হামলা চালায়।তিনি আরো বলেন, এঘটনায় তেতাল্লিশ পিচ (৪৩) ইয়াবাসহ দুইজন আটক আছে, বাকি হামলাকারীদের ধরতে অভিযান চলমান আছে।

Top