বরিশালে বাড়ছে করোনা শনাক্ত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে বাড়ছে করোনা শনাক্ত


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালে দিন দিন করোনা শনাক্তের হার এবং মেডিকেলে চিকিৎসাধীন রোগীর হার বাড়ছে।সোমবার (৩রা জানুয়ারি) সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন নয় রোগী। পিসিআর ল্যাবে সব শেষ করোনা শনাক্তের হার ছিল ৪ ভাগ।
গত ১ জানুয়ারি শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন আটজন রোগী। ২ জানুয়ারি চিকিৎসাধীন ছিলেন নয়জন। ওইদিন মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৪২ জনের নমুনা পরীক্ষায় দু’জনের করোনা শনাক্ত হয়।

শনাক্তের হার ছিল ২.৩৮ ভাগ। সোমবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন তিনজন। একই সময়ে উপসর্গ নতুন দু’জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত রবিবার রাতে পিসিআর ল্যাবের সব শেষ রিপোর্টে ৫০ জনের নমুনা পরীক্ষায় দু’জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ ভাগ।গত বছরের ১৭ মার্চ শেবাচিমের করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৪৩৫ জন রোগী সেখানে ভর্তি হয়। যার মধ্যে ২ হাজার ৩৫৭ জনের করোনা ছিল পজিটিভ। এ পর্যন্ত চিকিৎসাধী অবস্থায় শেবাচিমের করোনা ওয়ার্ডে ১ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে।

Top