বরিশালে গভীর রাতে অগ্নিকান্ড - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে গভীর রাতে অগ্নিকান্ড


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালে নগরীতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, রাত আনুমানিক সোয়া দুই টায় সিএন্ডবি ১ নাম্বার পুল সংলগ্ন বিদ্যুতের খুটির তারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এসময় বিষয়টি কোতয়ালী থানার ডিউটিরত পুলিশ সদস্যদের নজরে আসলে তাৎক্ষণিক তারা বরিশাল ফায়ার সার্ভিসে স্টেশনকে অবহিত করেন।পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম জানান, ঘটনাস্থলে টহলরত পুলিশ সদস্যরা বৈদ্যতিক তারে শর্টসার্কিটের বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করে ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা পর্যন্ত পুলিশ সদস্যরা তাদের সাথে সার্বিক সহযোগীতা প্রদান করেছে।

Top