প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাউরিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাউরিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন


হিজলা উপজেলা প্রতিনিধিঃগত ৩০ ডিসেম্বর প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয় হিজলা উপজেলার কাউরিয়া কেরামতীয়া রাবিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।সভাপতি পদে দুইজন প্রার্থী অংশগ্রহণ করে একজন গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালাত মাহমুদ নিপু শিকদার আরেকজন গুয়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম লিটন।বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রবিউল ইসলাম।মোট ভোটার সংখ্যা ৯ জন।রফিকুল ইসলামের প্রস্তাবকারী কাজী মহসিন ও সমর্থনকারী আরিফ হোসেন সেলিম বেপারী।তালাত মাহমুদ নিপুর প্রস্তাবকরী নুরুল ইসলাম সোনাই মাতব্বর সমর্থনকারী ছিল না।
তালাত মাহমুদ নিপু শিকদারের সমর্থনকারী না থাকায় ৬ জন ভোটার কণ্ঠভোটে রফিকুল ইসলাম লিটন কে সমর্থন দেয়ায়।মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ রফিকুল ইসলাম লিটন মৃধা কে সভাপতি ঘোষণা করেন।

বছরের শুরুতে নতুন শ্রেণির নতুন বই হাতে পেয়ে উৎফুল্ল কোমলমতী ছাত্র-ছাত্রীরা। শনিবার হিজলা উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্কুল কর্তৃপক্ষ।সকাল দশটায় কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী।

Top