লঞ্চে অগ্নিকান্ড: নিহতদের স্মরণে বরিশাল নাগরিক সংসদ এর দোয়া অনুষ্ঠান সম্পন্ন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

লঞ্চে অগ্নিকান্ড: নিহতদের স্মরণে বরিশাল নাগরিক সংসদ এর দোয়া অনুষ্ঠান সম্পন্ন


বিএনএস পিআর: লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় নিহত সাধারণ নাগরিকদের রুহের মাগফেরাত কামনা করে বরিশালে বরিশালে অনুষ্ঠিত হলো বরিশাল নাগরিক সংসদের দোয়া অনুষ্ঠান। আজ বরিশাল মহানগরীর কলসগ্রামে প্রধান কার্যালয়ের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করে সংগঠনটি। কলসগ্রাম খলিফা বাড়ি জামে মসজিদে বাদ জুম্মা আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদের উপদপ্তর সম্পাদক সাদেকুর রহমান সহ একাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওঃ মোস্তাফিজুর রহমান।

Top