বরিশালে হলুদ অটোগাড়ির বৈধতা ও চলাচলের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে হলুদ অটোগাড়ির বৈধতা ও চলাচলের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালে হলুদ অটোগাড়ির বৈধতা ও চলাচল করা, সকল চালকদের লাইসেন্স দিতে হবে, অটোগাড়ি সহ ইজিবাইক নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করা, যখন-তখন হলুদ অটোগাড়ি আটক বন্ধ করা এবং নগরীর ৫০ হাজার অটো শ্রমিকদের বাচার সুযোগ সহ ৭ দফা দাবীতে সরকার সমর্থিত বরিশাল জেলা ও মহানগর ব্যাটরী চালিত (হলুদ অটো রিক্সা) শ্রমিক সংগঠন নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর ফকিরবাড়ি রাখাল বাবুর পুকুড় নামকস্থানে ৭ দফা দাবী আদায়ের লক্ষে এই সমাবেশ করে।বরিশাল মহানগর (অটো রিক্সা) শ্রমিক সংগঠনের সভাপতি মোশারেফ গাজির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক লথিফ সিকদার লেদু, সহ সভাপতি জামাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক কালাম সরদার,কোষাধাক্ষ জামাল গাজি,হোটেল শ্রমিকলীগ সভাপতি সাঈদ আহমেদ প্রমুখ।

পরে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি সড়কস্থ বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র বাস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এক প্রর্যায়ে মেয়র বাস ভবনে না থাকায় তারা পুনরায় মিছিল নিয়ে মেয়রের দাপ্তরিক কার্যলয় এনেক্স ভবনে গিয়ে তার কাছে স্বারকলিপি প্রদান করেন বলে সাধারন সম্পাদক লতিফ সিকদার লেদু বিষয়টি নিশ্চিত করেন।

Top