শার্শায় নবজাতকের বেওয়ারিশ লাশ উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় নবজাতকের বেওয়ারিশ লাশ উদ্ধার


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় এক বেওয়ারিশ নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৬শে ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলাট মোল্লাপাড়া গ্রাম থেকে শার্শা থানা পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে।প্রত্যক্ষদর্শী রোমেছা খাতুন জানান, ভোর ৬টার সময় ছাগল বাঁধার জন্য সুজনের ঘরের পিছনে ফাঁকা জায়গায় একটা ডোবার পাশে যায় । হঠাৎ চোখে পড়ে ডোবা খানার কিনারে একটি নবজাতকের লাশ ভাসছে। আমি চিৎকার করে মৃত সাফেদের ছেলে মোরশেদ আলীকে ডাকি। মোরশেদ এসে দেখে নিশ্চিত হন বাচ্চাটা মৃত্যু। তার পরে আমাদের ডাক চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন জড়ো হয়।

এলাকাবাসীরা নবজাতককে শনাক্ত করতে পারেনি। কার এই বাচ্চা? কোথা থেকে এলো ? নাকি কারোর পাপের ফসল? তদন্ত নিশ্চিত করে আসামিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকা বাসী।এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মো. বদরুল আলম খান জানান আমরা এখনও নবজাতকের পরিচয় পাইনি। লাশটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

Top