এমভি অভিযান-১০ অগ্নিকান্ড: অগ্নিদগ্ধদের দেখতে হাসপাতালে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

এমভি অভিযান-১০ অগ্নিকান্ড: অগ্নিদগ্ধদের দেখতে হাসপাতালে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ


খোকন হাওলাদার, বরিশাল:ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডে গুরুতর আহতদের দেখতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মাননীয় আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।

অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা ও আহতদের ৫০ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মোঃ লোকমান হোসেন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভা মেয়র মোঃ হারিছুর রহমান সহ বরিশাল জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Top