বেনাপোল বন্দরে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে প্রশিক্ষন অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল বন্দরে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে প্রশিক্ষন অনুষ্ঠিত


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: দেশের সর্ববৃহত্তম বেনাপোল স্থলবন্দরে বাণিজ্যের ক্ষেত্রে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে বেনাপোল বন্দর অডিটোরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে বন্দরের বিভিন্ন পর্যায়ের ৬০ জন কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহন করেন।বেনাপোল বন্দরের উপপরিচালক(ট্রাফিক) আব্দুল জলিলের সভাপতিত্বে শুদ্ধাচার কর্মশালায় প্রধান অতিথী হয়ে ভার্চুয়ালে অংশ নেয় বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান মো: আলমগীর। সশরীরে প্রশিক্ষনে বিশেষ অতিথী ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান,অতিরিক্ত জলা প্রশাসক রফিকুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা, পুলিশের নাভরণ সার্কেল এএসপি জুয়েল ইমরান ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব আমিনুল ইসলাম।

প্রশক্ষন কর্মশালায় প্রশিক্ষকরা শুদ্ধাচারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যম যারা কর্মক্ষেত্রে অবদান রাখছে তাদের আরো উৎসাহিত করার জন্য প্রতিবছর পুরস্কৃত করার মতামত ব্যক্ত করেন। এমন আয়োজন বানিজ্য সম্প্রসারন আমদানিকারকদেও সেবা ও সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে বৃদ্ধিতে বড় ভুমিকা রাখবে বলে মনে করছেন সংশিষ্টরা।

Top