বেনাপোলে ভেজাল ফেনসিডিল তৈরির কারখানা থেকে বিভিন্ন সরঞ্জামসহ আটক ১ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ভেজাল ফেনসিডিল তৈরির কারখানা থেকে বিভিন্ন সরঞ্জামসহ আটক ১


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল ফেনসিডিল তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল মেয়র মার্কেটের পূর্বপাশের তিনতলা ভবনের একটি রুম থেকে তাকে আটক করে। এসময় সেখান থেকে ৯৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫ লিটার তরল ক্যামিক্যাল, ৩২৮টি ফেনসিডিলের খালি বোতলসহ জব্দ করা হয় ভেজাল ফেনসিডিল তৈরির বিভিন্ন সরঞ্জাম। আটক মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান কালু সাদিপুর গ্রামের আব্দুল রহিম ড্রাইভার এর ছেলে। ভারত থেকে আনা আসল ফেনসিডিলের সাথে দীর্ঘদিন ধরে সে ভেজাল ফেনসিডিল তৈরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও লোকচক্ষুর আড়ালে থেকে তার ব্যবসা পরিচালনা করে আসছিলো।

ভেজাল ফেনসিডিল তৈরির কারখানাতে অভিযান শেষে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন গোপন তথ্যের ভিত্তিতে এসআই রোকনুজ্জামান ও এএসআই মাসুদ পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে যশোর বিজ্ঞ আদালতে পাঠনোর প্রস্তুতি চলছে।

Top