বরিশালে বিএনএস ফাউন্ডেশনের কমিউনিটি ক্লিনিক উদ্বোধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে বিএনএস ফাউন্ডেশনের কমিউনিটি ক্লিনিক উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় বিএনএস ফাউন্ডেশনের কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মাধবপাশা ইউনিয়নের লাফাদী গ্রামে আক্কেল আলী শিকদার-রাহেলা খাতুন কমিউনিটি ক্লিনিক উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিএনএস ফাউন্ডেশন বাংলাদেশ। অপূর্ব কুমার ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদ এর সভাপতি ও বিএনএস ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন হাওলাদার, ক্লিনিকের উপদেষ্টা মোঃ শাহাজাহান শিকদার, বরিশাল নাগরিক সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, বিএনএস ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন) মিরাজুল ইসলাম সুমন, পরিচালক(সমাজসেবা) সাব্বির হোসেন, পরিচালক(লিগ্যাল এইড) এ কে এম ইউনুছ আলী, উপপরিচালক (স্বাস্থ্য) জাহাঙ্গীর আলম হাওলাদার।

সভা শেষে বিএনএসএফ আক্কেল আলী শিকদার -রাহেলা খাতুন কমিউনিটি ক্লিনিকের দাপ্তরিক কার্যক্রম উদ্বোধন করেন বিএনএস ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক।

Top