বরিশাল নাগরিক সংসদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল নাগরিক সংসদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি: বরিশাল নাগরিক সংসদের উদ্যোগে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার পূর্ব পাংশায় এই কর্মসূচি আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদের কার্যকরী পরিষদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহা:সাব্বির হোসেন,মাধবপাশা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কাজী ইমরান হোসেন সাবু, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক তোতা, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ সেকান্দার আলী মোল্লা।

আরও উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সুমন এবং সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার। আরও উপস্থিত ছিলেনমানবাধিকার সম্পাদক অপূর্ব কুমার ভক্ত, ত্রাণ বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান, দপ্তর সম্পাদক শামিম হোসেন।দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ আফরোজা, প্রান্তিকা মন্ডল সহ ছয় সদস্যের মেডিকেল টিম।

Top