শার্শায় ঘাতক ট্রাক কেড়ে নিল ৪ বছরের এক শিশু প্রাণ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় ঘাতক ট্রাক কেড়ে নিল ৪ বছরের এক শিশু প্রাণ


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামে একটি বালুবাহী ট্রাকের চাপায় তামিম ইকবাল নামের ৪ বছরের এক শিশু নিহত হয়েছে।মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে রামপুর-কন্যাদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তামিম ইকবাল উপজেলার কন্যাদাহ গ্রামের কোরবান আলীর ছেলে।পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে তামিম ও তার বড় ভাই বাধন সাইকেলে করে কন্যাদাহে গ্রামে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রে পোলিও টিকা খাওয়ার জন্য যাচ্ছিলো।

পথিমধ্যে কন্যাদাহ বাজারে পৌঁছালে বালুবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১৭১১) তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।শার্শা থানার অফিসার ইনচার্জ মো. বদরুল আলম খান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে চালক ও হেলপারকে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।

Top