বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখার নির্বাচন সম্পন্ন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখার নির্বাচন সম্পন্ন


বিএনএস পিআর: বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ ডিসেম্বর ২০২১ দিনব্যাপী অনলাইনে ভোট অনুষ্ঠিত হয়। সাধারণ সদস্যদের ভোটে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এ সালাম। মোট ভোটার সংখ্যা ৭২ জন। ৪৯ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন খান। তাঁর নিকটতম প্রার্থী রাশেদিন ইসলাম পেয়েছেন ৯ টি ভোট। ৩৫ টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এ সালাম। তাঁর নিকটতম প্রার্থী মো: আলামিন পেয়েছেন ১৭ টি ভোট।

এদিকে নব নির্বাচিত সভাপতি -সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল নাগরিক সংসদের কার্যকরী পরিষদের সভাপতি সভাপতি মারুফ আহমেদ মল্লিক, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হোসাইন খান নাসিম, সহ-সভাপতি মোঃ আলমগীর, সহ-সভাপতি শাহাজুল হক মল্লিক, সহ-সভাপতি রাজিব উদ্দিন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সুমন, সহকারী সাধারণ সম্পাদক এম স্বজল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এ কে এম ইউনুছ আলী এবং সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার।

Top