কোমরে অভিনব কায়দায় রাখা ৫০টি সোনার বারসহ দুই পাচারকারী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

কোমরে অভিনব কায়দায় রাখা ৫০টি সোনার বারসহ দুই পাচারকারী আটক


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোর-বেনাপোল নতুনহাট হাইওয়ে রোডের উপর থেকে ৫ কেজি ৮৪০গ্রাম ওজনের ৫০টি সোনার বারসহ মো. তৌহিদুল ইসলাম (৪৩) ও মো. ইমরান হোসেন (৩৫) নামে দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।শুক্রবার ( ১০ ডিসেম্বর) বিকালে সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশী করে অভিনব কায়দায় প্যান্টের ভিতরে রাখা এ সোনারবার উদ্ধার করা হয়।

আটককৃত আসামীরা হলেন নড়াইল জেলার পুরুলিয়া গ্রামে মৃত খোকা মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম ও একই গ্রামে হারিয়াস সরদার এর ছেলে ইমরান হোসেন।যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মো. তৌফিক মাহমুদ জানান বেনাপোল কোম্পানী সদরের কর্মরত সুবেদার আহসান হাবিব এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী টিম গোপন সংবাদের ভিত্তিতে ৫০টি সোনার বারসহ দুইজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।আটককৃত সোনারবার ও আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

Top