বেনাপোলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:আপনার অধিকার,আপনার দায়িত্ব:দুর্নীতিকে না বলুন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে শার্শা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি’র উদ্যােগে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।শার্শা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি’র সভাপতি আহসান উল্লাহ মাস্টার ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান।

মানববন্ধন ও র‌্যালিতে বেনাপোলের শত শত শিক্ষার্থীরা অংশ নেন। সকল শিক্ষার্থীদের হাতে নানান রঙের প্ল্যাকার্ড দেখা যায়।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা,বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মো.সাহিদুল ইসলাম শাহীন প্রমুখ।

Top