গৌরনদীতে তুচ্ছ ঘটনার জেরধরে মা ও ছেলেকে কুপিয়ে জখম - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

গৌরনদীতে তুচ্ছ ঘটনার জেরধরে মা ও ছেলেকে কুপিয়ে জখম


খোকন হাওলাদার, বরিশাল :তুচ্ছ ঘটনার জেরধরে মা ও ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পশ্চিম মাহিলাড়া গ্রামের।বুধবার (৮ই ডিসেম্বর) সকালে ওই গ্রামের মৃত শহর আলী মৃধার পুত্র আবুল বাশার জানান, একই এলাকার ট্রাক্টর চালক কুদ্দুস মৃধাকে আমার বোরো আবাদের জমিতে চাষ দেওয়ার কথা বললে সে (কুদ্দুস) অস্বীকৃতি জানায়। পরবর্তীতে অন্য একজন ট্রাক্টর চালক মঙ্গলবার সকালে ওই জমি চাষ দেয়ার জন্য গেলে জমি চাষে বাঁধা প্রদান করে কুদ্দুস ও তার লোকজন।

এসময় তার (আবুল বাশার) স্ত্রী হাসিনা বেগম ও পুত্র নাঈম মৃধা জমি চাষে বাঁধা প্রদানের বিষয়টি জিজ্ঞাসা করলে তারা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে কুদ্দুসের ভাই সাহেব আলী মৃধা এবং তার পুত্র পারভেজ মৃধাসহ অন্যান্যরা ধারালো দা দিয়ে হাসিনা ও তার পুত্র নাঈমকে কুপিয়ে গুরুত্বর জখম করে। স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Top