ভারতের পাঠানো উপহারের যুদ্ধ ট্যাংক পৌঁছল বেনাপোল বন্দরে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ভারতের পাঠানো উপহারের যুদ্ধ ট্যাংক পৌঁছল বেনাপোল বন্দরে


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক(বর্তমানে অকেজো)ও একটি ৭৫/২৪ মিলিমিটার মাউন্টেন হাউটজার গান উপহার হিসেবে বাংলাদেশকে দিয়েছে ভারত।আজ মঙ্গলবার(০৭ ডিসেম্বর)সকালে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এ যুদ্ধ ট্যাংক হস্তান্তর করেন।ট্যাংক টি-৫৫ ও ৭৫/২৪ মিঃমিঃ মাউন্টেন হাউটজার গান হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, কর্নেল আশরাফ এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, কর্নেল বিতিয়ন।

ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের নিকট ও ৭৫/২৪ মিঃমিঃ মাউন্টেন হাউটজার গানটি সিওডি, ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে বলে জানা যায়।ট্যাংক ও হাউটজার গান বেনাপোল স্থল বন্দর হয়ে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে যথাক্রমে বাংলাদেশ জাদুঘর, শাহাবাগ, ঢাকায় এবং সিওডি, ঢাকা সেনানিবাসে পৌঁছানো হবে নিশ্চিত করেছেন কর্নেল আশরাফ।

Top