নারায়ণগঞ্জে নদী দূষণকারী ৪টি ডাইং কারখানার মালিকগণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

নারায়ণগঞ্জে নদী দূষণকারী ৪টি ডাইং কারখানার মালিকগণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


প্রেস বিজ্ঞপ্তি:নারায়ণগঞ্জে নদী দূষণকারী ৪টি ডাইং কারখানার মালিকগণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি গত ২৮/১১/২০২১ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তর,নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক নদী দূষণকারী ৪টি ডাইং কারখানার বিরুদ্ধে স্পেশাল ম্যাজিস্ট্রেআদালত,নারায়ণগঞ্জে মামলা দায়ের করা হয়।কারখানাগুলো হলো (১)সায়মা নীটফ্যাশন,জালকুড়ি,সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ(২)রাইডার থ্রেড এন্ড এক্সেসরিজ,ইন্ডাস্ট্রিজ লি:ওয়াবদারপুল, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ; (৩) সীমানীটওয়্যার এন্ড ডাইং, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ (প্রাঃ) লিঃ; (৪)জাগরণ টেক্সটাইল মিলস লি:, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। গত০৫/১২/২০২১ খ্রি: তারিখ স্পেশাল ম্যাজিস্ট্রে আদালত, নারায়ণগঞ্জ এর বিজ্ঞবিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নূর মোহসীনকর্তৃক মামলার শুনানীনান্তে নদী দূষণের অপরাধে বর্ণিত ৪টি ডাইং কারখানার
মালিকগণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখিত কারখানাসমূহ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত এবং তরল বর্জ্যপরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ব্যতিত দীর্ঘদিন যাবত কারখানার উৎপাদনকার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫(সংশোধিত, ২০১০) এর ধারা ৪(২), ৯(১ ও ২) ও ১২(১) ধারা লঙ্গনের অপরাধেপরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, জনাব শেখমোজাহীদ বাদী হয়ে মামলা দায়ের করেন। তিনি উল্লেখিত কারখানা সমূহেরমালিকদের গ্রেফতার করাসহ কারখানাসমূহে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিতনা করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেন।পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে এ ধরণেরঅভিযান অব্যাহত থাকবে।

Top