মির্জাগঞ্জে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির দুইযুগ পুর্তি উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মির্জাগঞ্জে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির দুইযুগ পুর্তি উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পুর্তি উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা নব নির্মিত অডিটোরিয়াম থেকে একটি রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও সদ্য বিজয়ী ইউপি চেয়ারম্যান খান মোহাম্মদ আনোয়ার হোসেন খান,মো. আবদুল বারেক সিকদার,বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মতিউর রহমান খান,কৃষি বিষয়ক সম্পাদক মো. আবদুল করিম,ত্রান ও সমাজকল্যান সম্পাদক মো. আঃ ছত্তার হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম লোটাস, জাতীয় শ্রমিকলীগের মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফারুক খান, ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. রাকিব মৃধা প্রমূখ।

Top