৩০ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন,সেই তালিকায় নেই বাংলাদেশ - Alokitobarta
আজ : সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

৩০ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন,সেই তালিকায় নেই বাংলাদেশ


এবি সিদ্দীক ভুঁইয়া:করোনা ভাইরাসের বিপজ্জনক নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সব দেশকে প্রস্তুত থাকতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।শুক্রবার (৩ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ডব্লিউএইচও’র আঞ্চলিক ডিরেক্টর ড. তাকেশি কাসাই বলেন, বিভিন্ন দেশে করোনার ওমিক্রন ধরনে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে।আমরা যে খবর পাচ্ছি, প্রকৃত চিত্র তার থেকেও ব্যাপক। এই ধরন ভৌগলিকভাবে ইতোমধ্যেই অনেক বেশি ছড়িয়ে পড়েছে।ওমিক্রন থেকে করোনার নতুন ঢেউ আসার সম্ভাবনার জন্য সব দেশকে তৈরি থাকতে বলেছেন ড. তাকেশি কাসাই। তিনি বলেন, করোনার ডেল্টা ধরন ঠেকাতে যেসব শিক্ষা আমরা পেয়েছি, নতুন এই ধরনমোকাবিলায় তা কাজে লাগাতে হবে।শুক্রবার প্রকাশিত নতুন তালিকায় বলা হয়েছে, কমপক্ষে ৩০ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এসব দেশে মোট ৩৭৫ জন করোনার এই ধরনে আক্রান্ত হয়েছেন। দুই দিন আগেও ওমিক্রনের সংক্রমণ তালিকায় ছিল ১২টি দেশের নাম।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী ওমিক্রন ছড়িয়ে পড়া ৩০ দেশ হলো- ভারত (শনাক্ত ২), দক্ষিণ আফ্রিকা (১৮৩), বতসোয়ানা (১৯), নেদারল্যান্ডস (১৬), হংকং (৭), ইসরায়েল (২), বেলজিয়াম (২), যুক্তরাজ্য (৩২), জার্মানি (১০), অস্ট্রেলিয়া (৪), ইতালি (৮), চেকিয়া (১), ডেনমার্ক (৬), অস্ট্রিয়া (৪), কানাডা (৭), সুইডেন (৪), সুইজারল্যান্ড (৩), স্পেন (২), পর্তুগাল (১৩), জাপান (২), ফ্রান্স (১), ঘানা (৩৩), দক্ষিণ কোরিয়া (৩), নাইজেরিয়া (৩), ব্রাজিল (২), নরওয়ে (২), সৌদি আরব (১), আয়ারল্যান্ড (১), সংযুক্ত আরব আমিরাত (১) এবং মার্কিন যুক্তরাষ্ট্র (১)।

Top