বরিশালে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালের বাবুগঞ্জে স্বামীকে হত্যার অপরাধে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকা‌রী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক টিএম মুসা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাবুগঞ্জের দক্ষিণ চাঁদপাশার আ. সত্তার হাওলাদারের মেয়ে শারমিন জাহান সুমা ওরফে ময়না এবং পরকীয়া প্রেমিক বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার মনির হোসেন ওরফে উজ্জল ফকির।মামলা সূত্রে জানা গেছে, কবিরুল ইসলাম লিটন ২০১৪ সালের ৩০ মার্চ বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দায় আসামি মনির হোসেন ওরফে উজ্জল ফকিরের বাসায় বেড়াতে আসেন। তাকে অপরহণের পর হত্যা শেষে লাশ কীর্তনখোলা নদীতে ফেলে দেয়। ওই বছর ৩ এপ্রিল লিটনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই বন্দর থানার এসআই হেমায়েত কবির বাদী হয়ে মামলা করেন।

২০১৭ সালের ৪ জানুয়ারি সিআইডির সহকারী পুলিশ সুপার রেজাউল করিম মামলাটি তদন্ত করেন। তদন্তে পরকীয়ার কারণে ভিকটিম কবিরুল ইসলাম লিটনকে তার স্ত্রী ময়না ও তার পরকীয়া প্রেমিক মনির হত্যা করেছে বলে প্রমাণ পাওয়া যায়। তদন্ত কর্মকর্তা ময়না এবং মনিরকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।রাষ্ট্রপক্ষ ২৪ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত ওই দুইজনকে সাজা দেন। আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি লস্কর নুরুল হক।

Top