শার্শায় দলীয় কোন্দলে ডুবলো নৌকার প্রার্থীরা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় দলীয় কোন্দলে ডুবলো নৌকার প্রার্থীরা


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচনে পাঁচটিতে বিজয়ী হয়েছে নৌকার প্রার্থীরা। অন্য পাঁচ ইউপিতে নৌকাকে হারিয়ে জিতেছেন বিদ্রোহী প্রার্থীরা।রোববার (২৮ নভেম্বর) রাতে শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদি হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।তার দেওয়া তথ্যমতে, ডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মুকুল, লক্ষণপুরে আমেনা খাতুন, পুটখালী ইউনিয়নে আব্দুল গফফার, উলাশিতে রফিকুল ইসলাম এবং শার্শায় কবির উদ্দীন।অন্যদিকে, বাহাদুরপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মফিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া গোগায় বিদ্রোহী প্রার্থী তবিবর রহমান, কায়বায় আলতাপ হোসেন, বাগআঁচড়ায় আব্দুল খালেক ধাবক ও নিজামপুরে বিদ্রোহী প্রার্থী সেলিম রেজা বিপুল নির্বাচিত হয়েছেন।নির্বাচনের আগে তিনটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা নৌকার প্রার্থীদের সমর্থন দিয়ে ভোট থেকে সরে দাঁড়ান।

সেই তিনটি ইউপিতে নৌকার প্রার্থীরা সহজে জয় পেয়েছেন। তবে যেসব ইউপিতে বিদ্রোহী প্রার্থীরা ছিলেন, সেখানে অধিকাংশই বিদ্রোহীরা জিতেছেন।শার্শা উপজেলা রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শার্শায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে জাল ভোট দেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

Top