স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চিত্রাঙ্কন উপলক্ষে বরিশাল বিভাগে প্রথম পিরোজপুরের আতিফ মোস্তফা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চিত্রাঙ্কন উপলক্ষে বরিশাল বিভাগে প্রথম পিরোজপুরের আতিফ মোস্তফা


খোকন হাওলাদার, বরিশাল :স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগীতায় আতিফ মোস্তফা বরিশাল বিভাগে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেয়েছে। গেল শেখ রাসেল দিবসেও আতিফ মোস্তফা চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে।সে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়ে। আতিফ মোস্তফা পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কের বাসিন্দা আরিফ মোস্তফা ও শিক্ষিকা আমিনা আশফির ছেলে। আতিফ জানায় ক্লাস ওয়ান থেকে তার ছবি আঁকা শুরু। সে ৫ম শ্রেনীতে ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে।

আতিফ মোস্তফার একমাত্র ভাই সাফওয়ান মল্লিক ২০২০ সালে শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় আবৃত্তিতে বরিশাল বিভাগীয় পর্যায়ে খ গ্রæপে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেয়েছিল। করোনার কারনে সে প্রতিযোগীতা আর হয়নি।
আতিফের বাবা আরিফ মোস্তফা জানান, আতিফ ২০১৯ সালে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুর শেরেবাংলা পাবলিক লাইব্রেরী আয়োজিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগীতায় অংশ নিয়ে প্রথম হয়েছে। এছাড়া সে পিরোজপুর শিল্পকলা একাডেমী আয়োজিত বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগীতায় প্রথম হয়েছে।আতিফ আবৃত্তিও করছে এরপর তিনি বলেন, আতিফের সাফল্যের পিছনে তার বিদ্যালয়ের শিক্ষকগন, আবৃত্তির শিক্ষক আ ফ ম রেজাউল করিম, ছবি আঁকার শিক্ষক মোঃ মিরাজ শেখ ও মা আমিনা আশফির অনেক অবদান রয়েছে।বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন জানান, আগামী ১ ডিসেম্বর সকাল ১১ টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আতিফ মোস্তফা সহ অন্যান্য বিষয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

Top