বেনাপোল সাদিপুর ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল সাদিপুর ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত


মোঃ সাগর হোসেন হোসেন,বেনাপোল প্রতিনিধিঃশার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ১নং সাদিপুর ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।শনিবার ২৭ নভেম্বর বিকাল ৪টার সময় বেনাপোল সাদিপুর প্রাইমারী স্কুল মাঠে বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আহাদুজ্জামান বকুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য ও শার্শা উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা মহিলা যুব লীগের সাধারন সম্পাদিকা শামীমা আলম ছালমা৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল ,সহ-সভাপতি আলী কদর সাগর ও সাধারন সম্পাদক নাসির উদ্দীন, যুগ্ম সাধারন সম্পাদক আরিফজ্জামান ভাদু, প্রচার সম্পাদক সবুর বিশ্বাস, সাদিপুর ওয়ার্ড আ.লীগের সভাপতি সুলতান আহমেদ বাবু৷

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, উপজেলা বাস্তহারা লীগের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ও সাধারন সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দার ও সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ৯২৫ এরসভাপতি রাজু আহমেদ ৷সাদিপুর ১নং ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হলেন মোঃ শামীম সরদার, জয়নাল আবেদিন বাবু ও বিল্লাল হোসেন ৷সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেন মোঃ সাগর মোড়ল, মোঃ হাফিজুর রহমান, আহসান মোড়ল, ইমরান গাজি।

Top