বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা


খোকন হাওলাদার, বরিশাল :আগামী ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি দিবস। ওই চুক্তির প্রনেতা বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। এ কারণে প্রতিবছর ব্যাপক আয়োজনে এই দিবসটি পালন করে স্থানীয় আওয়ামী লীগ। এই ধারাবাহিকতায় ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি দিবস, ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং আগামী ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ব্যাপকভাবে আয়োজনের জন্য বিশেষ বর্ধিত সভা করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে শনিবার (২৭শে নভেম্বর) বেলা ১২টায় নগরীর বরিশাল ক্লাবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুসসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, দলীয় উপজেলা চেয়ারম্যানবৃন্দ, পৌর মেয়রবৃন্দ, সিটি করপোরেশনের দলীয় কাউন্সিলরবৃন্দ এবং আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তবে যৌথ বর্ধিত সভায় দেখা যায়নি জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক কিংবা তার অনুসারী কোন নেতা বা কাউন্সিলরদের।

Top