মির্জাগঞ্জের দেউলী সুবিদখালী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর উঠান বৈঠক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মির্জাগঞ্জের দেউলী সুবিদখালী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর উঠান বৈঠক


ফারুক খান,মির্জাগঞ্জ:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালী মির্জাগঞ্জের ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে নৌকা মার্কার সমর্থনে সুবিদখালী সরকারি রহমান পাইলট বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার সন্ধ্যায় দেউলী সুবিদখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন – জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, সহ-সভাপতি শাহজাহান খান, হারুন অর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল প্রমুখ। সব শেষে বক্তব্য রাখেন নৌকা মার্কার প্রার্থী মোহাম্মদ আনোয়ার হেসেন খান। বক্তারা সবাই নৌকায় ভোট দিয়ে আনোয়ার হোসেন খানকে নির্বাচিত করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা আহবান জানান।

Top