শার্শার পুটখালী নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শার পুটখালী নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ৫নং পুটখালী ইউনিয়নে নৌকা মার্কার মনোনীত প্রার্থী আব্দুল গফ্ফার সরদারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সতন্ত্র প্রার্থী তরুণ সমাজসেবক নাসির উদ্দিন।বুধবার (২৪ নভেম্বর) বিকালে পুটখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের উপস্থিতিতে এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আনারস মার্কার প্রার্থী নাসির উদ্দিন।যশোর -১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন মাননীয় প্রধানমন্ত্রী নৌকা দিয়ে এই পুটখালী ইউনিয়নে আব্দুল গফ্ফারকে পাঠিয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে কোন রকম নৌকার বিপক্ষে কাজ করা যাবে না।

এদিকে সতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার আমি সহ সকল নেতাকর্মীরা কাজ করবে। সকল বিভেদ ভূলে আমরা এখন থেকে নৌকার পক্ষে কাজ করবো।এসময় নৌকার প্রার্থী আব্দুল গফ্ফার সরদারসহ শার্শা উপজেলা ও পুটখালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Top