বেনাপোল পুটখালী ইউনিয়নে মিষ্টির ডালি নিয়ে আনারসে ভোট চাইলেন নাসির উদ্দিন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল পুটখালী ইউনিয়নে মিষ্টির ডালি নিয়ে আনারসে ভোট চাইলেন নাসির উদ্দিন


বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের পুটখালী ইউনিয়নে রসাল মিষ্টির ডালি নিয়ে দ্বারে দ্বারে আনারস মার্কায় ভোট চাইলেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন। গত কয়েকদিন যাবত তার নির্বাচনী প্রচার প্রচারনা বন্ধ করে দেওয়ায় এবং তার সমর্থকদের ঘরবাড়ি ভাংচুরসহ তাদের উপর হামলা মামলাস হওয়ায় অনেকটা অবরুদ্ধ ছিলেন তিনি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনব্যাপী সকল ভয়ভীতি উপেক্ষা করে অজস্র মানুষের ভালোবাসার টানে তিনি এ মিষ্টির ডালি নিয়ে তার নির্বাচনী এলাকার ভোটারদের দ্বারে যায় এবং মিষ্টি মুখ করিয়ে আনারস প্রতীকে ভোট ভিক্ষা চায়।এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ অসংখ্য সমর্থকরা তার সাথে ছিলেন।

Top