শার্শার বাগআঁচড়ায় নির্বাচনী সহিংসতায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিসহ বেশ কয়েকটি নৌকা ভাংচুর - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শার বাগআঁচড়ায় নির্বাচনী সহিংসতায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিসহ বেশ কয়েকটি নৌকা ভাংচুর


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শার বাগআঁচড়ায় নৌকা প্রতীকের সমর্থক ও সতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবিসহ বেশ কয়েকটি নৌকা ভাংচুর করার অভিযোগ উঠেছে।বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকার নির্বাচনী অফিস ভাংচুরসহ পোস্টার ফেস্টুন ছিড়ে ফেলেছে সতন্ত্র প্রার্থী আব্দুল খালেক সমর্থকরা বলে সাংবাদিকদের জানিয়েছে নৌকার প্রার্থী ইলিয়াস কবীর বকুল।এঘটনায় কোণঠাসা হয়ে পড়েছে নৌকার মাঝি ইলিয়াস কবীর বকুল ও তার সমর্থকেরা। ভয়াবহ তান্ডবে সতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহত হওয়ার পর থেকে নৌকার মাঝি ইলিয়াস কবীর বকুলসহ তার সমর্থকেরা বাড়ি থেকে বের হতে পারছেনা। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নৌকা প্রতীক নিয়ে সুষ্ঠ ভাবে নির্বাচন করা নিয়ে চরম হতাশার মধ্যে দিন পার করছেন তিনি।

এমন পরিস্থিতিতে নৌকা মার্কার সমর্থক এবং সাধারণ ইউপি সদস্যরা সতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলা, ভাংচুর ও প্রাণনাশের হুমকি প্রদান করাসহ তাদেরকে বাড়ি থেকে বের হতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন সাংবাদিকদের কাছে। অন্যদিকে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় এ অঞ্চলের সাধারণ ভোটাররা।এদিকে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন যারা নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিড়েছে এবং হামলা ভাংচুর চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এ ব্যাপারে নির্বাচন অফিসও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবেন।

Top