বরিশালে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার


খোকন হাওলাদার, বরিশাল :বরিশাল সদরে আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৩) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।কোতোয়ালি মডেল থানার প‌রিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন বলেন, ‘৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় ২৩ বছর বয়সী এক তরুণীর মরদেহ ব্রিজের নিচ থেকে উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ব্রিজের ওপর থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। লাশের হাতে আমরা একটি স্বর্ণের আং‌টি ও ওড়নায় ৫০০ টাকা পেয়েছি।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে কী কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাবে। তরুণীর পরিচয় জানতে বিভিন্ন থানায় ছবি পাঠানো হচ্ছে।

Top