৮ ডিসেম্বর চরমোনাইতে অগ্রাহায়নের মাহফিল শুরু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

৮ ডিসেম্বর চরমোনাইতে অগ্রাহায়নের মাহফিল শুরু


খোকন হাওলাদার, বরিশাল:বিশ্বের বড় বড় কয়েকটি জন সমাগমের মধ্যে তৃতীয় তম বড় ইসলামী জমায়েত অনুষ্ঠিত হয় বরিশালের চরমোনাইতে। ২০২১ সালের ডিসেম্বর মাসের ৮ তারিখ থেকে বরিশালের চরমোনাই ময়দানে শুরু হতে যাচ্ছে অগ্রহায়নের ঐতিহাসিক বার্ষিক মাহফিল। ০৮-০৯ ও ১০ ডিসেম্বর তিন দিন ব্যাপি এ মাহফিল চলবে। ১১ ডিসেম্বর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে বার্ষিক এই মাহফিল । ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে বিশাল মাঠ।বছরে দুটি মাহফিল হয় চরমোনাইতে। অগ্রহায়নে এ মাহফিলের চেয়ে ফাল্গুনের মাহফিলটি কয়েক গুন বড় হয় । লাখ লাখ মুসল্লির অংশগ্রহণের মধ্য দিয়েই অগ্রাহায়নের মাহফিল ৮ ডিসেম্বর (২০২১) চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম-এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু করবেন । মাহফিলে অংশ নেবেন দেশ-বিদেশের শীর্ষ আলেমরা।

চরমোনাই মাহফিলে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের আগমন ঘটে।দেশের বাইরে থেকেও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।মুসল্লিদের জন্য নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ-র‌্যাব ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক (মুহজাহিদ) কাজ করে । নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয় হাই ভোল্টেজ অটো জেনারেটর। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি হাসপাতালও রয়েছে চরমোনাই ময়দানে।

Top