বরিশালে বিএনপি'র গণঅনশন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে বিএনপি’র গণঅনশন


খোকন হাওলাদার, বরিশাল:বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণঅনশন শুরু করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপি’র ব্যানারে শনিবার (২০নভেম্বর) সকাল ১০টায় সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়।এটি মহানগর বিএনপি’র কর্মসূচী হলেও উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপি’র নেতারা অনশনে উপস্থিত ছিলেন। তবে যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো অতিরিক্ত পুলিশ।

মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল ও সদস্য সচিব মীর জাহিদুল কবির, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু, উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ এবং মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমসহ অন্যান্যরা।

Top