রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা কালু পাটোয়ারী - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা কালু পাটোয়ারী


মল্লিক মো জামাল বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলীতে রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন একাত্তরে রণাঙ্গনের বিজয়ী বীরমুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামী নেতা,পঁচাকোরালিয়া ইউপি চেয়ারম্যান মো.নজির হোসেন কালু পাটোয়ারী (৮০)। শনিবার( ২০ নভেম্বর) উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নের ২নং পচাকোরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অশ্রুশিক্ত শ্রদ্ধা আর ভালোবাসায় তাঁকে চির বিদায় জানালেন হাজারো মানুষ। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মরহুম নজির হোসেন কালু পাটোয়ারীকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে,,দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

সম্প্রতি আবার অসুস্থ হলে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয় শুক্রবার(১৯ নভেম্বর)সন্ধ্যা৭.৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় চলে যান না ফেরার দেশে।তিনি তিনছেলে এবং তিন মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী, গুনগ্রাহী রেখে গেছেন।বীর মুক্তিযোদ্ধা মরহুম নজির হোসেন কালু পাটোয়ারী সাংবাদিক নেতা আবু জাফর সূর্যের চাচাতো ভাই, এবং বরগুনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডঃ সোহেল হাফিজের ছোট মামা,ও বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফসল পাটোয়ারীর চাচা,তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও সংবাদ কর্মীরা

Top