শান্তিপূর্ণভাবে নির্বাচন সমাপ্ত হলে বিপুল ভোটে জয়লাভ-করবেন মো.লাইকুজ্জামান মিন্টু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শান্তিপূর্ণভাবে নির্বাচন সমাপ্ত হলে বিপুল ভোটে জয়লাভ-করবেন মো.লাইকুজ্জামান মিন্টু


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবকিছু ঠিক থাকলে পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় ৪ নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে আগামী ২৮ নভেম্বার নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।কাউখালী উপজেলার ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে । উক্ত ইউনিয়নের আগামী ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো.লাইকুজ্জামান মিন্টু চশমা মার্কা নিয়ে প্রচার-প্রচারণা ও জনসমর্থনে সবার শীর্ষে।এ ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে এলাকাটির বিভিন্ন পাড়া-মহল্লায় চায়ের দোকানে হাটে-বাজারে এবং সাধারণ কৃষক ও জেলেদের সাথে আলাপকালে তারা বলেন।মো.লাইকুজ্জামান মিন্টু দল-মত নির্বিশেষে সকলের সাথেই হাসিখুশি মিলেমিশে থাকেন।

নাম বলতে অনিচ্ছুক ব্যাক্তি বলেন মো.লাইকুজ্জামান মিন্টু একজন সৎ,সাহসী,তরুন,মেধাবী ও প্রতিবাদী,তার ধারা ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের উন্নয়ন সম্ভব বলে আমরা মনে করি,তার মতো যোগ্য একজন চেয়ারম্যান আমাদের ইউনিয়নে দরকার বলে আমরা মনে করি।তা ছাড়া তিনি বিগত দিনে আমাদের সার্বিক খোঁজ-খবর ভালো মন্দে সব সময় আমাদের পাশে ছিলেন।এবং অনেক উন্নয়নমূলক কর্মকান্ড নিজেকে শামিল করেছেন।মো.লাইকুজ্জামান মিন্টু সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের জানিয়েছেন,আমি ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের উন্নয়ন ও জনগনের সেবা করার সুযোগ চাই।তাই আমি আশাবাদী শান্তিপূর্ণভাবে নির্বাচন সমাপ্ত হলে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ।

Top