মির্জাগঞ্জে আওয়ামী লীগের ৫ জন বিদ্রোহী প্রার্থীকে স্থায়ী বহিষ্কার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মির্জাগঞ্জে আওয়ামী লীগের ৫ জন বিদ্রোহী প্রার্থীকে স্থায়ী বহিষ্কার


মির্জাগঞ্জ ( পটুয়াখালী) প্রতিনিধি ঃঃইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ ইং। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৫ জন বিদ্রোহী প্রার্থীকে স্থায়ী বহিষ্কার করল পটুয়াখালী জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক ভিপি আঃ মান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বহিস্কৃত,, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন, ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আজিজ হাওলাদার, সহ – সভাপতি উপজেলা আওয়ামী লীগ, আমড়াগাছিয়া ইউনিয়ন মোঃ আনোয়ার হোসেন বাবুল মল্লিক, যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, ১ নং মাধবখালী ইউনিয়নে মোঃ মনিরুল হক তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী, আঃ মালেক আকন, উপদেষ্টা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগ, ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নে মোঃ আবুল বাশার নাসির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। এব্যাপারে, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিমউদদীন জুয়েল বেপারি বলেন আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অমান্য করে এরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছে। তাই গঠন্তন্ত্রের ৪৭ ধারা অনুযায়ী এদেরকে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল পদ- পদবী থেকে স্হায়ী বহিষ্কার করা হয়েছে।

Top