আগৈলঝাড়ায় ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ আটক ১ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আগৈলঝাড়ায় ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ আটক ১


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

থানা পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জানান, ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের বটতলা নামক স্থান থেকে গৈলা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী মাসুম সরদার(৩৩)কে ৩৯পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৭৯২০ টাকাসহ গ্রেফতার করে।র‌্যাবের ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতেই আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে, নং-০৭ (১৬.১১.২১)। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মাসুম সরদারকে বুধবার (১৭ নভেস্বর) সকাল বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

Top