মির্জাগঞ্জে প্রবাসীর বসতভিটে দখলের পাঁয়তারার অভিযোগ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মির্জাগঞ্জে প্রবাসীর বসতভিটে দখলের পাঁয়তারার অভিযোগ


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে কাতার প্রবাসী মোঃ ফারুক মোল্লার বসতভিটেজোরপূর্বক দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। উপজেলার মাধবখালী ইউনিয়নেপূর্ব চৈতা এলাকার এ ঘটনা ঘটে। ফারুক মোল্লা দীর্ঘ বছর ধরে কাতারেরয়েছেন। একই গ্রামের মোঃ শহিদ মাঝির বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়।অভিযোগে জানা যায়, ফারুক মোল্লা গত বছর ২৩ সেপ্টেম্বর শহিদ মাঝির দুইস্ত্রী লাবনী আক্তার ও লিলি বেগম এর কাছ থেকে জেল নং ১, এস এ খতিয়ান ৪৬৬,দাগ নং-৩৪৫৩, মৌজা চৈতা, সাব কবলা দলিল মুলে জমি ক্রয় করে প্রবাসীমো.ফারুক মোল্লা। যার দলিল নং১৫৫৬ এবং অত্র দলিলের পরিচিত সহিদ মাঝির আপনছোটো ভাই রাসেল মাঝি। পরে সে জমিতে পাঁকা বিল্ডিং ঘর নির্মাণ করে দীর্ঘবসবাস করছে তাঁর পরিবার। ইতিমধ্যে সহিদ মাঝি ওই জমির মালিকানা দাবি করেএকাধিক মামলা করে এবং মামলার ফারুক মোল্লার পক্ষে রায় হয়। আদালতের রায় থাকাসত্তে¡ও তাঁর নিজ জমিতে গত ২ নভেম্বর ২০২১ বিল্ডিংএর ২য় তলায় কাজ শুরু করলেশহিদ মাঝি ঘর উত্তোলনের মিস্ত্রিদেরক মোবাইলে হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয়।

এ বিষয়ে আইনী সহয়তার জন্য ফারুক মোল্লার স্ত্রী সুমি বেগম মির্জাগঞ্জথানায় একটি ডায়েরি করেন। ডায়েরি নং -৩১৮। ফারুকের মেয়ে সুমি আক্তারবলেন, আমার মা এর পর থেকে অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে আমার মা ঢাকাইউনোভার্সেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা বাসায় আমি আমারছোট বোন এবং বুড়ো দাদা-দাদি নিয়ে আছি। আমার বাবা বিদেশে,মাহাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই সুযোগে সহিদ মাঝির নির্দেশেতারই ছোটো ভাই রাসেল মাঝি, আবুল সিকদার ও খবির সিকদার গত ১০ নভেম্বর২০২১ ইং তারিখ আমার বাসার গেটের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ ভয়ভীতিপ্রদর্শনসহ আমাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।একই গ্রামের স্থানীয় মো. হারুন সিকদার বলেন, ফারুক মোল্লার কাছে ১২শতাংশ জমি বিক্রি করেন শহিদ মাঝি’র দুই স্ত্রী। তাঁর পরেও কাতার প্রবাসীফারুককে কেন হয়রানী করছে তা আমি বলতে পারি না। এব্যাপারে মোঃ শহিদমাঝি মুঠোফেনে বলেন, ফারুক মোল্লার যে স্থানে ঘর উত্তোলন করেছেন সেস্থানে আমার জমি রয়েছে। জমি নিয়ে মামলা চলমান আছে।মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, এবিষয়ে একটিডায়েরি করা হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Top