শার্শায় ফেনসিডিল-গাঁজা-ইয়াবাসহ আটক ৪ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় ফেনসিডিল-গাঁজা-ইয়াবাসহ আটক ৪


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শাথানাধীন বিভিন্ন এলাকা ফেনসিডিল,গাঁজা ও ইয়াবাসহ চারমাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।রোববার (১৪ নভেম্বর) আটক আসামীদের যশোর বিজ্ঞ আদালতেসোপর্দ করা হয়েছে।আটক মাদক ব্যবসায়ীরা হলেন বেনাপোল পুটখালী গ্রামের ছবদারআলীর স্ত্রী রহিলা খাতুন (৫৫), রাড়ীপুকুর গ্রামের মৃতমনিরুজ্জামানের ছেলে মুনসুর আলী (৩৩), একই গ্রামের মৃত
রুস্তম আলীর ছেলে বাবু হোসেন (৩১) ও পঞ্চাই সরদারের ছেলেআমজেদ সরদার (৪৬)।

যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমারসরকার বলেন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাস্থ বিভিন্নএলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা, ১কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত ৪মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকেআটক করা হয়। আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Top